মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটির নতুন কমিটি, সভাপতি নাসির ও সম্পাদক জুনেল

প্রকাশিত: ০৭:৪৯, ২৩ নভেম্বর ২০২৬ | ২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহত্তর সিলেটের বাংলাদেশি আইনজীবীদের সংগঠন জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত ১৭ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।

গত ৮ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। এডহক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরীসহ বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক বাংলাদেশি আইনজীবী, ব্যারিস্টার ও অ্যাটর্নি উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ সম্পাদক সাইয়েদ মঈন উদ্দিন জুনেল সংগঠনের খসড়া সংবিধান উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে সংবিধানটি গৃহীত হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির চার সহসভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মো. আব্দুস শহীদ আজাদ, অ্যাডভোকেট আলাউদ্দিন এ তালুকদার ও অ্যাডভোকেট আবু ইমরান চৌধুরী। যুগ্ম সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লোকমান আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সাব্বির আহমেদ মাসার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আলি উল্লাহ আল মারুফ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন হীরা এবং অফিস সম্পাদক অ্যাডভোকেট ছায়েদ আহমদ।

কমিটির পাঁচ সদস্য হলেন অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, অ্যাডভোকেট আশিক আহমদ খান, অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট আবুল বিএম জাফরান।

সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশি আইনজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৃহত্তর সিলেটের আইনজীবীদের সম্মিলিত স্বার্থ রক্ষা এবং প্রবাসে একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে জালালাবাদ ল’ সোসাইটিকে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor