বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিন্নি চালের নরম খিচুড়ির রেসিপি

প্রকাশিত: ০৭:২২, ১৪ অক্টোবর ২০২৬ | ১১

উপকরণ
বিন্নি চাল: ২ কাপ

মসুর ডাল: পৌনে ১ কাপ

পেঁয়াজকুচি: আধা কাপ

হলুদগুঁড়া: আধা চা-চামচ

মরিচগুঁড়া: স্বাদমতো

আদাবাটা: ১ চা-চামচ

রসুনবাটা: আধা চা-চামচ

কাঁচা মরিচ: ৫টি

তেজপাতা: ২টি

এলাচ, লবঙ্গ, দারুচিনি: প্রতিটা ২টি করে

লবণ: স্বাদমতো

তেল: ১ কাপের ৩ ভাগের ১ ভাগ

ঘি: পৌনে এক চা-চামচ

পানি: ৫ কাপ

প্রণালি
চাল ভালো করে ধুয়ে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিন।

এরপর একটা হাঁড়ি বা প্যানে কাঁচা মরিচ বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে।

পানি কমে এলে ফালি বা আস্ত কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে।

এবার হাঁড়ির নিচে তাওয়া দিয়ে দমে রেখে রান্না শেষ করে ওপরে ঘি ছড়িয়ে দিতে হবে।

ডিমভাজা বা ভুনা মাংস দিয়ে গরম-গরম পরিবেশন করতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor