সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিন্নি চালে আলুর চপের রেসিপি

প্রকাশিত: ০৭:২৬, ১২ অক্টোবর ২০২৬ | ১৫

উপকরণ
বিন্নি চালের ভাত: আধা কাপ

চটকে নেওয়া সেদ্ধ আলু: এক কাপের ৩ ভাগের ১ কাপ

ডিমের কুসুম: ১টি

ডিম: ১টি

পেঁয়াজ বেরেস্তা: এক কাপের ৩ ভাগের ১ ভাগ

ভাজা রসুনকুচি: পৌনে এক চা-চামচ

গোলমরিচের গুঁড়ো: সিকি চা-চামচ

কাঁচা মরিচকুচি: স্বাদমতো

ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ

ব্রেড ক্রাম্ব: প্রয়োজনমতো

লবণ: স্বাদমতো

তেল: ভাজার জন্য

প্রণালি
তেল বাদে বাকি উপকরণ একসঙ্গে মেখে নিন।

এবার ভালো করে মেখে চপের আকারে গড়ে নিয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে নিন।

ধনেপাতার চাটনি অথবা মরিচের সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করতে হবে।

চাইলে এই চপের ভেতরে মাংসের পুর দিতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor