সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সেই ছেলে হতে পারো

প্রকাশিত: ০৭:২৮, ১২ অক্টোবর ২০২৬ | ১৬

একটা কথা বলছি শোনো

জীবন তো নয় তুচ্ছ কোনো

চাইলে তুমি এক জীবনেই

অনেক কিছু করতে পারো

বীরের মতো বুক ফুলিয়ে

জীবনরণে লড়তে পারো।

শুদ্ধ জীবন গড়তে পারো

মানবসেবা করতে পারো।
 

শক্ত বাধার দেয়াল ঠেলে

সমুখ পানে ছুটতে পারো

কৃষ্ণ কালো রাত তাড়িয়ে

আলো হয়ে ফুটতে পারো।

গরিব দুঃখী মানুষগুলোর

উপকারে আসতে পারো

পথের ধারে ঘুমায় যারা

তাদের ভালোবাসতে পারো।
 

আমাদের দেশে তুমি সেই ছেলে হতে পারো

কথায় না বড় হয়ে কাজে বড় হতে পারো।

Mahfuzur Rahman

Publisher & Editor