বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আম–নারকেলের ললির রেসিপি

প্রকাশিত: ০৭:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫

আমের স্তর করার জন্য উপকরণ
পাকা আমের পিউরি ১ কাপ

তরল দুধ ৩-৪ টেবিল চামচ

চিনি ২-৩ টেবিল চামচ

নারকেলের স্তর করার জন্য
ক্যানের ঘন নারকেল দুধ ১ কাপ

সুগার সিরাপ বা চিনি ৩-৪ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ

প্রণালি
প্রথমে ব্লেন্ডারে আমের পিউরি, দুধ ও চিনি দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।

পপসিকল মোল্ডের অর্ধেক পর্যন্ত এই মিশ্রণ ঢেলে ১-২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।

এদিকে নারকেলের দুধ, সুগার সিরাপ বা চিনি এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে নিন।

আমের স্তর হালকা জমে গেলে তার ওপর নারকেলের মিশ্রণ ঢেলে কাঠি লাগিয়ে দিন। আবার ৭-৮ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন।

পরিবেশনের আগে মোল্ডটি ৫-১০ সেকেন্ড পানিতে ডুবিয়ে ললি বের করে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor