বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নেতিবাচক মন্তব্যের মধ্যেও কিভাবে নির্ভার থাকা যায় জানালেন স্বস্তিকা

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এমন একজন অভিনেত্রী, যাকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছ থেকে বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু অভিনেত্রী কখনোই সেই কমেন্টের জন্য ভেঙে পড়েননি; বরং এমন কিছু জবাব দিয়েছেন, যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কীভাবে তিনি সেই নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনে প্রবেশ করতে দেন না, তারই টিপস দিলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে সব থেকে বেশি টার্গেট হন অভিনেতা-অভিনেত্রীরা। ব্যক্তিগত জীবন হোক কিংবা পেশাগত— যে কোনো কারণেই হোক না কেন, তারকাদের খুব সহজে ছোট করেন নেটিজেনরা। কিন্তু এসবের মধ্যেও নিজেকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নেতিবাচক মন্তব্য একেবারেই নাড়া দিতে পারে না তার জীবনকে?

সম্প্রতি দিদি নাম্বার ওয়ান মঞ্চে এসেছিলেন টেলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী, যাদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে গিয়েই স্বস্তিকা জানান ঠিক কীভাবে নেতিবাচক মন্তব্য থেকে তিনি নিজেকে দূরে রাখেন?

স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, আমি শুধু তোমাদের একটাই টিপস দিতে পারি— লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন ওরা চায় যে আমরা রিঅ্যাক্ট করি। ওরা চায় আমরা বলি— কেন আমাকে এ কথা বললেন? 

তিনি বলেন, আপনি কি জানেন আমি কত কাজ করেছি? কিন্তু আমার মনে হয় এসব কথা বলার কোনো প্রয়োজন নেই।

এ অভিনেত্রী বলেন, নেতিবাচক মন্তব্যের সঙ্গে লড়াই করার সব থেকে বড় রেমিডি হলো, যে যা মন্তব্য করছে তার সঙ্গে সহমত প্রকাশ করা। যদি সহমত প্রকাশ করা হয়, তাহলে উল্টো দিকের মানুষটা আর কিছু বলতে পারে না। সেখানেই কথা শেষ হয়ে যায়। যে যা বলে আপনি বলবেন— আপনি ওটাই। ব্যাস! তাহলেই সমস্যা শেষ।

Mahfuzur Rahman

Publisher & Editor