মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আইসক্রিমে জামের স্বাদ, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৭:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪

উপকরণ
কালো জাম: ৫০০ গ্রাম

টক দই: ১ কাপ

চিনি বা মধু ৪-৫: টেবিল চামচ

বিটলবণ: ১ চা-চামচ

চাট মসলা: ১ চা-চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

প্রণালি
জাম ধুয়ে বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে নিন। সঙ্গে টক দই, চিনি বা মধু, বিটলবণ, চাট মসলা ও লেবুর রস দিয়ে মসৃণ করে ব্লেন্ড করুন। মিশ্রণটি পপসিকল মোল্ডে ঢেলে কাঠি লাগিয়ে ৭-৮ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে কয়েক সেকেন্ড পানিতে ডুবিয়ে মোল্ড থেকে বের করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor