বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেগুন দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি

প্রকাশিত: ০৭:৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১

উপকরণ
বেগুন: ২টি

রুই মাছ: ৫-৬ টুকরা

হলুদবাটা: ১ চা-চামচ

মরিচবাটা: ১ চা-চামচ

জিরাবাটা: ১ চা-চামচ

পেঁয়াজবাটা: ২ টেবিল চামচ

রসুনবাটা: ১ চা-চামচ

লবণ: স্বাদমতো

কাঁচা মরিচ: ৩-৪টি

টেলে নেওয়া জিরার গুঁড়া: আধা চা-চামচ

তেল: প্রয়োজনমতো

পানি: ১ কাপ

প্রণালি
মাছে হলুদ ও লবণ মেখে ভেজে তুলে রাখুন।

বেগুন চাক চাক কেটে হলুদ ও লবণ মেখে হালকা করে ভেজে নিতে হবে।

কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে তাতে সব বাটা মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে।

মসলা কষা হলে তাতে এক কাপ পানি দিন।

ফুটে উঠলে ভাজা মাছ ও ভাজা বেগুন দিন।

প্রয়োজন হলে আরও আধা কাপ গরম পানি দিন।

কাঁচা মরিচ ফালি ও ভাজা জিরার গুঁড়া দিন।

একটু ঝোল রেখে নামিয়ে নিন।

Mahfuzur Rahman

Publisher & Editor