বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী

প্রকাশিত: ০৭:২৩, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।
এলিনা শাম্মীর ভাষ্য, অটোরিকশাটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চাকার নিচে পাথর বা ইটজাতীয় কিছু পড়লে সেটি ভারসাম্য হারায়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং অটোরিকশাটিও তার ওপর পড়ে।

দুর্ঘটনায় মাথা ও কপালে আঘাত পান অভিনেত্রী। পরে চিকিৎসকরা দুটি ক্ষতে মোট ১৫টি সেলাই দেন। দুর্ঘটনার পর অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কথা জানিয়ে এলিনা শাম্মী বলেন, বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।

একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বর্তমানে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

Mahfuzur Rahman

Publisher & Editor