শনিবার, ২২ আগস্ট ২০২৬

দেখুন হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি

প্রকাশিত: ১৩:০৫, ২২ আগস্ট ২০২৬ | ১৮

উপকরণ:
বিফ টেন্ডার লাইন ১৮০ গ্রামের পিস (বেঙ্গল মিটে সঠিক মাপে কেটে দেয়)

ফ্রেশ ক্রিম আধা কাপ

পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

শর্ষেগুঁড়া ১ চা–চামচ

লেবুর রস ২ টেবিল চামচ

মাখন ২ টেবিল চামচ

গোলমরিচগুঁড়া আধা চা–চামচ

লবণ স্বাদমতো

প্রণালি
মাংসের পিসে লবণ ও গোলমরিচ মেখে কিছু সময় ম্যারিনেট করুন।

ননস্টিক ফ্রাই প্যানে প্রতি পাশ ৩ মিনিট করে ভেজে ভেতরটা রসালো থাকতেই তুলে রাখুন।

একই পাত্রে পেঁয়াজকুচি ভেজে নরম করে লেবুর রস দিয়ে ১ মিনিট জ্বাল দিন।

এবার ক্রিম ও শর্ষে দিয়ে নাড়ুন। সস ঘন ও মসৃণ হলে লবণ দেখে নামান।

পরিবেশন প্লেটে স্টেক বসিয়ে সস ঢেলে দিন।

ওপরে সামান্য গোলমরিচগুঁড়া ছিটিয়ে দিতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor