শনিবার, ২২ আগস্ট ২০২৬

কারিনা কি ফের মা হচ্ছেন?

প্রকাশিত: ১২:৫৪, ২২ আগস্ট ২০২৬ | ১৯

সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে তৃতীয়বার মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। মুম্বাইয়ে জিম থেকে বের হওয়ার সময় কারিনা কাপুরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় এই আলোচনা। তবে কারিনা কাপুরের ঘনিষ্ঠ সূত্র ও তার দলের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা কাপুর। এ সময় দলের একজন সদস্য ছাতা ধরে ক্যামেরা থেকে অভিনেত্রীকে আড়াল করার চেষ্টা করছেন। ভিডিওর একটি অ্যাঙ্গেলে কারিনা কাপুরের পেট কিছুটা উঁচু দেখায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তৃতীয়বার মা হওয়ার জল্পনা শুরু হয়।

তবে কারিনা কাপুরের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন। সূত্রটির দাবি, এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবা আলি খান পতৌদি। কারিনা কাপুরের জিম থেকে বের হওয়ার সেই ছবির একটি অংশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি জানান, পুরো বিষয়টি ভুল অ্যাঙ্গেলের কারণে তৈরি হয়েছে। মানুষের এমন একটি ছবি দেখে অন্য কিছু ধরে নেওয়ারও সমালোচনা করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান না করার আহ্বান জানান।

সাবা আলি খান মজা করে আরও জানান, কারিনা কাপুরের পরিবর্তে তিনি তার বোন সোহা আলি খানকে দ্বিতীয় সন্তানের জন্য রাজি করানোর চেষ্টা করছেন। তবে কারিনা কাপুরকে নিয়ে ছড়ানো গুঞ্জন সত্য নয় বলেই তার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

কারিনা কাপুর ও সাইফ আলি খানের দুই সন্তান—তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা। সম্প্রতি সাইফের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন কারিনা কাপুর। সেই সময়ের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor