নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, জাবেদ সিরাজ, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রেজা আব্দুল্লাহ, জামাল আহমেদ, নুরুল ইসলাম মিলন, রেজাউল হক রুহেল, গোলাম রব্বানী, আল মামুন সরকার, রিটন সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে দোয়া করা হয়। শেষে যুবলীগ নেতা রেজাউল হক রুহেলের পৃষ্ঠপোষকতায় বিপুলসংখ্যক মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।
Publisher & Editor