সুব্রত চৌধুরী – বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপি অব নিউ জার্সি ষ্টেট সাউথ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় বুধবার ১৯ আগস্ট বাদ মাগরিব আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান স্মরণ করা হয়।
অনুষ্ঠানে খালেদা জিয়ার ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুহাদ্দিস মোঃ আজিম উদ্দিন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
Publisher & Editor