নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের উদ্যোগে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ ও ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজারে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী জালালী। ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, সহ সভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ও কমিউনিটি নেতা আব্দুস শহীদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জামাল আহমেদ, রেজাউল হক রুহেল, জহুরুল ইসলাম, দীপংকর দেব সুমন, রিটন সরকার, ব্রঙ্কস আওয়ামী লীগের সায়েদুল বাকীন, শাহজাহান ছোটন, আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভিপি বেলাল, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম সাইমুম হোসেন, সহ সভাপতি মাহমুদুল হাসান, কামরুজ্জামান বসির, সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া, নরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আবুল কাসেম, তোফাজ্জল আলী প্রমুখ।
জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠানে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী জানান, অনুষ্ঠানে তবারক বিতরণের জন্য গরু দিয়ে পৃষ্ঠপোষকতা করেন নিউইয়র্ক সিটি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। সহস্রাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
Publisher & Editor