বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত করায় অযোগ্য ঘোষিত উগান্ডার বক্সার

প্রকাশিত: ০৭:৫১, ৩০ জুলাই ২০২৬ | ১০

কমনওয়েলথ গেমসের চলমান আসরে ঘটে গেল এক বিব্রতকর ঘটনা। স্বৈরশাসক ইদি আমিনের নাতি উগান্ডার বক্সার আজিজ আব্দুল ইংলিশ প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত করার অভিযোগে অযোগ্য ঘোষিত হয়েছে।

সুপার-হেভিওয়েট ক্যাটাগরির কোয়ার্টার ফাইনাল বাউটে ইংল্যান্ডের ডামার থমাসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে।
খেলার তৃতীয় রাউন্ডে যখন দুই বক্সার একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। তখন ২৫ বছর বয়সী আজিজ আব্দুল হঠাৎ তার মাথা দিয়ে থমাসের থুতনিতে আঘাত করেন। রেফারি তাৎক্ষণিকভাবে তাকে ডিসকোয়ালিফাই করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor