টগবগিয়ে ছুটছে ছড়া
বন-পাহাড়ের ঢাল দিয়ে
সামনে যাবার লক্ষ্যে ছোটে
ডোবা-নালা ফাল দিয়ে।
ছড়ার ঘরে নেই তো খাবার
অসুখে নেই পথ্য বাবার
বৃষ্টি এলে পানি পড়ে
ঘরের ফুটো চাল দিয়ে।
টগবগিয়ে ছুটছে ছড়া
বন-পাহাড়ের ঢাল দিয়ে।
সাদাকে সে সাদাই দেখে
শিড়দাঁড়া টান, যায় না বেঁকে
কলম বন্ধ যায় না রাখা
শত গালাগাল দিয়ে।
টগবগিয়ে ছুটছে ছড়া
বন-পাহাড়ের ঢাল দিয়ে।
Publisher & Editor