বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেজবানি গরুর মাংসের রেসিপি

প্রকাশিত: ০৩:৩২, ২৯ জুলাই ২০২৬ |

উপকরণ
হাড়সহ গরুর মাংস: দেড় কেজি

গরুর চর্বি: ১০০ থেকে ১৫০ গ্রাম

টক দই: আধা কাপ

আদাবাটা: আড়াই টেবিল চামচ

রসুনবাটা: ৩ টেবিল চামচ

শুকনা মরিচের গুঁড়া: ২ বা ৩ টেবিল চামচ

মরিচ ভেজে গুঁড়া করা: ১ চা-চামচ

হলুদগুঁড়া: ১ চা-চামচ

ধনেগুঁড়া: ২ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ

রাঁধুনিগুঁড়া: ২ টেবিল চামচ

জিরাগুঁড়া: দেড় টেবিল চামচ

লবণ: স্বাদমতো

শর্ষের তেল: আধা কাপ

সয়াবিন তেল: আধা কাপ

তেজপাতা: ২টি

দারুচিনি: ৩ টুকরা

এলাচি: ৫টি

লবঙ্গ: ৭টি

শুকনা মরিচ: ৬টি

পেঁয়াজকুচি: ৪ কাপ

পেঁয়াজবাটা: ১ কাপ

ভাজা জিরাগুঁড়া: ১ টেবিল চামচ

প্রণালি
কড়াইয়ে কম আঁচে চর্বি গলিয়ে নিন। মাংস ম্যারিনেট করুন।

মাংসে দই , আদা, রসুন, ভাজা জিরাগুঁড়া ছাড়া সব গুঁড়ামসলা, লবণ মিশিয়ে দেড় ঘণ্টা রেখে দিন।

এরপর গলানো চর্বি মেশান।

চুলায় হাঁড়িতে দুই ধরনের তেল দিন।

প্রথমে আস্ত মসলা ও পেঁয়াজকুচি দিন।

বাদামি রং না হওয়া পর্যন্ত কষাতে থাকুন।

পেঁয়াজবাটা দিন।

কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষান।

এবার ম্যারিনেট করা মাংস দিন।

উচ্চ আঁচে ভালোভাবে নেড়ে ১৫ থেকে ২০ মিনিট কষিয়ে নিন।

তেল আলাদা হতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন।

মাংস থেকে পানি ছাড়বে।

দরকার হলে অল্প গরম পানি দিতে পারেন।

ধীরে ধীরে রান্না করুন।

মাঝেমধ্যে নেড়ে দেবেন।

যখন মাংস নরম হবে আঁচ একটু বাড়িয়ে দিন।

তেল ওপর ভেসে না আসা পর্যন্ত কষাতে থাকুন।

এবার ভাজা জিরাগুঁড়া দিন।

মেজবানি মাংস পুরো শুকনা হবে না।

হালকা মসলাদার ঝোল থাকবে।

Mahfuzur Rahman

Publisher & Editor