বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গরুর বিরিয়ানির রেসিপি

প্রকাশিত: ০৮:০৪, ৩০ জুলাই ২০২৬ | ১০

মাংস ম্যারিনেট করার উপকরণ
গরুর মাংস: ২ কেজি

টক দই: ১ কাপ

পেঁয়াজ বেরেস্তা: ২ কাপ

আদাবাটা: ২ টেবিল চামচ

রসুনবাটা: আড়াই টেবিল চামচ

মরিচগুঁড়া: ২ টেবিল চামচ

ধনেগুঁড়া: দেড় টেবিল চামচ

জিরাগুঁড়া: ১ টেবিল চামচ

গোলমরিচ: ১ চা–চামচ

গরমমসলা: ১ চা–চামচ

জয়ফল-জয়ত্রী: সামান্য

যেকোনো ব্র্যান্ডের বিরিয়ানির মসলা: এক প্যাকেট

লবণ: স্বাদমতো

প্রণালি
সব মিশিয়ে মাংস অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

বিরিয়ানি করার উপকরণ
ঘি: ১ কাপ

সয়াবিন তেল: ৫ টেবিল চামচ

দারুচিনি: ৮ টুকরা

এলাচি: ১২টি

লবঙ্গ: ১৫টি

তেজপাতা: ৪টি

কাঁচা মরিচ: ১০টি

চিনিগুঁড়া চাল: ১ কেজি

জাফরান ভেজানো দুধ: সিকি কাপ

প্রণালি
একটি বড় হাঁড়িতে তেল ও অল্প ঘি দিয়ে দিন।

অর্ধেক আস্ত মসলার ফোড়ন দিন।

মেখে রাখা মাংস ঢেলে ৩০ থেকে ৪০ মিনিট ভালোভাবে কষান।

এবার মাংস ৮০ শতাংশ সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আঁচে ঢেকে রান্না করুন।

বড় একটি পাতিলে পানিতে লবণ ও বাকি আস্ত মসলা দিয়ে ফুটিয়ে নিতে হবে।

চাল ৭০ শতাংশ সেদ্ধ করুন।

তারপর পানি ঝরান।

এবার হাঁড়িতে মাংস, তারপর চাল এভাবে স্তর তৈরি করুন।

প্রতি স্তরে বেরেস্তা, ঘি, কাঁচা মরিচ, জাফরান দুধ দিন।

চুলায় তাওয়া গরম করে ৪০ থেকে ৫০ মিনিট দম দিন।

Mahfuzur Rahman

Publisher & Editor