বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাহানের রেকর্ড, ধারে কাছে নেই সৌরভ-ধোনি-কোহলিরা

প্রকাশিত: ০৭:৪৯, ৩০ জুলাই ২০২৬ |

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা চোখের জলে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করেন তিনি।

সফল ব্যাটসম্যানের পাশাপাশি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবেও নজরকাড়া সাফল্য রয়েছে তার। অধিনায়ক হিসেবে এমন একটি রেকর্ড রয়েছে রাহানের যা সৌরভ গঙ্গোপাধ্যায়, এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারও নেই।
নিউজ আঠেরোর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবেও তার নজরকাড়া সাফল্য রয়েছে। অন্তত ৫টি বা তার বেশি টেস্টে অধিনায়কত্ব করে ম্যাচ জেতানোর ‘বিরল কীর্তি’ রাহানের ঝুলিতে রয়েছে।

যা তার ঠান্ডা মাথায় নেতৃত্বের গুনের ও সাফল্যের প্রমাণ। সাবেক তারকারা একাধিকবার প্রশংসা করেছেন রাহানের নেতৃত্বের।
 
অধিনায়ক হিসেবে রাহানের এই যাত্রা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। কিন্তু ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার রয়েছে অন্যতম উজ্জ্বল ও স্মরণীয় অধ্যায়।

রাহানে মোট ৬টি টেস্টে দলের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৪টিতে জয় ও দুটি ড্রয়ের অধিনায়ক হিসেবে অপরাজিত থাকার রেকর্ড নিয়েই ছাড়লেন ২২ গজের মাঠ।
তার অধিনায়কত্বের সবচেয়ে বড় ও গর্বের মুহূর্তটি আসে ২০২০-২১ সালের ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফিতে। অ্যাডিলেড টেস্টে ভারতের লজ্জাজনক ৩৬ রানে অলআউট হওয়ার ধাক্কা এবং বিরাট কোহলির দেশে ফিরে যাওয়ার কঠিন পরিস্থিতি রাহানে নেতৃত্বের আসনে চড়ে বসেন। দলের জন্যও বয়ে আনেন সুনাম।
 
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক দুর্দান্ত অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে দলকে জাগান তিনি।

পরবর্তীতে একাধিক মূল খেলোয়াড়ের চোট-আঘাতের সমস্যা সামলান তিনি। তরুণ নেতৃত্বে গ্যাবা টেস্ট জয়সহ দলের ঝুলিতে জমান সিরিজ ২-১ জয়।
 
বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটের অন্যতম কঠিন পরীক্ষার সময়ে তাঁর এই সংযমী, ধীর-স্থির ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব তাঁকে দেশের সর্বকালের অন্যতম সেরা 'ভারপ্রাপ্ত অধিনায়ক' হিসেবে অমর করে রেখেছে। ভারতের পোড় খাওয়া ব্যাটার ও সফল অধিনায়ক হিসেবে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রাহানের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Mahfuzur Rahman

Publisher & Editor