ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে- ইসরাইলি সেনাবাহিনী নিজেদের নাগরিকদের জন্য এমন সতর্কতা জারির কিছুক্ষণ পরই জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে তাদের দিকে ছোঁড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে।
টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
আরও বলা হয়, এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
বিবৃতি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠানো হয়েছে।
হোম ফ্রন্ট কমান্ড প্রাসঙ্গিক এলাকার মানুষের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে। কিন্তু সেই হামলা ঠেকাতে পারেনি, ব্যর্থ হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো রুখতে। ঠিক গিয়ে ইসরাইলি ভূখণ্ডে আঘাত হেনেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পরও শুক্রবার (৬ মার্চ) তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র: বিবিসি।
Publisher & Editor