বুধবার, ০৪ মার্চ ২০২৬

কুয়েতে নিহত যুক্তরাষ্ট্রের সেনাদের ৪ জনের পরিচয় প্রকাশ

প্রকাশিত: ০০:৫২, ০৪ মার্চ ২০২৬ |

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের চার সেনার নাম প্রকাশ করেছে পেন্টাগন। কুয়েতে একটি কৌশলগত অপারেশন সেন্টারে ইরানের হামলায় নিহত ছয় সেনার মধ্যে তারাও ছিলেন।

পেন্টাগনের তালিকায় যে চার সেনা নিহতের তথ্য দেওয়া হয়েছে তারা হলেন- 
১) ক্যাপ্টেন কোডি এ. খোর্ক (৩৫), তিনি ফ্লোরিডার উইন্টার হ্যাভেনের বাসিন্দা।
২) সার্জেন্ট প্রথম শ্রেণির নোয়া এল. টিটজেন্স (৪২), বেলভিউ, নেব্রাস্কার বাসিন্দা।
৩) সার্জেন্ট প্রথম শ্রেণির নিকোল এম. আমোর (৩৯), হোয়াইট বিয়ার লেক, মিনেসোটা।
৪) সার্জেন্ট ডেক্লান জে. কোডি (২০), ওয়েস্ট ডেস মইনেস, লোয়ার বাসিন্দা।

নিহত অন্য দুই সেনা সদস্যের নাম স্বজনদের অবহিত না করা পর্যন্ত গোপন রাখা হচ্ছে।

মঙ্গলবার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার (১ মার্চ) কুয়েতের পোর্ট শুয়াইবাতে একটি ড্রোন হামলায় তারা নিহত হয়।

এই ছয় সৈন্যকে ডেস মইন্সে অবস্থিত ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডে নিযুক্ত করা হয়েছিল। -সিবিএস নিউজ

Mahfuzur Rahman

Publisher & Editor