বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভাই অর্জুনের পাশে জাহ্নবী, ‘সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা থেকে দূরে থাকাই ভালো’

প্রকাশিত: ০১:০১, ০৪ মার্চ ২০২৬ |

বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং ও মানসিক হেনস্তার শিকার হচ্ছেন। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে তার অভিনয় দক্ষতা—সবকিছু নিয়েই নেটপাড়ায় নেতিবাচক আলোচনা চলেছে, যা তাকে হতাশার দিকে ঠেলে দিয়েছিল। এবার ভাইয়ের পাশে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বললেন বোন জাহ্নবী কাপুর।

জাহ্নবী কাপুর জানান, ভাইয়ের প্রতি মানুষের এমন আচরণে তিনি কিছুটা বিরক্ত ও মর্মাহত।

জাহ্নবীর মতে, বর্তমানে অনেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নজরে আসার জন্য বা ভাইরাল হওয়ার জন্য অন্যদের আক্রমণ করে। তারা বিতর্ক তৈরি করে নিজেদের খ্যাতি বাড়াতে চায়। তিনি মনে করেন, যারা এসব ভিডিও বা পোস্ট বানায়, তারা আসলে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তাই এসবকে খুব একটা গুরুত্ব না দেওয়াই ভালো।

মনের ওপর চাপ কমানোর জন্য এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। জাহ্নবী বলেন, সবাই দিনশেষে সংসার চালানোর চেষ্টা করছে, কাজ করছে। কিন্তু যখন এটা ব্যক্তিগত আক্রমণ বা হেনস্থায় রূপ নেয়, তখন খুব খারাপ লাগে। আমার ভাইয়ের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor