শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

জয়ের ফাঁস করা চাহিদাসম্পন্ন ১৫ অভিনেত্রীর তালিকা ঘিরে তোলপাড়

প্রকাশিত: ০৬:৫০, ০৬ মার্চ ২০২৬ |

বিনোদন অঙ্গনে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন ১৫ নায়িকার নাম তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রীর নামের একটি তালিকা প্রকাশ করেন জয়। বিষয়টি নেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জয়ের ফেসবুক পোস্টে ১৫ অভিনেত্রীর নাম লেখা একটি নথির স্ক্রিনশট যুক্ত করা হয়েছে। ছবির ক্যাপশনে জয় জানিয়েছেন যে, বাজারে নতুন আসা একটি বিশাল বড় কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের জন্য এ তালিকাটি পাঠানো হয়েছে। ওই কোম্পানি অনেক গবেষণা করে মডেল নেওয়ার জন্য এ তালিকাটি তৈরি করেছে। তিনি লেখেন, এ তালিকা দেখেই তিনি জেনে নিয়েছেন বর্তমান বাজারে সত্যিকারের চাহিদাসম্পন্ন নায়িকা আসলে কারা কারা।

প্রকাশিত ওই তালিকায় রয়েছে দেশের সিনেমা ও নাটকের জনপ্রিয় সব তারকাদের নাম। তালিকায় রয়েছেন- বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, জয়া আহসান, পরীমনি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরী হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা এবং শবনম ফারিয়া।

জয় তার পোস্টে উল্লেখ করেন, তালিকার ভেতরে নতুন এবং পুরাতন শিল্পীদের একটি চমৎকার সংমিশ্রণ রয়েছে। তার মতে হয়তো চাহিদাসম্পন্ন আরও দুই একজন অভিনেত্রীর নাম এই তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারে। তবে বর্তমান বিনোদন বাজারে তারকাদের ব্র্যান্ড ভ্যালু ও অবস্থান বুঝে নেওয়ার জন্য এই ১৫ জনের তালিকাই যথেষ্ট বলে মনে করেন শাহরিয়ার নাজিম জয়।

তার এই পোস্টের নিচে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। 

Mahfuzur Rahman

Publisher & Editor