শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বিয়ে করলে বলেন— কত নম্বর বিয়ে, এত ঢং কইরেন না জামাই নিয়ে

প্রকাশিত: ০৬:৫১, ০৬ মার্চ ২০২৬ |

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল দেশের বিনোদন জগত। ইকরার মৃত্যুর পর থেকেই অভিনেতা ও তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিযোগ ওঠে— আলভীর সঙ্গে তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সৃষ্ট দাম্পত্য কলহ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোবিজসংশ্লিষ্টদের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আর ইকরার মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা, ঠিক তখনই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী লিখেছেন— কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়। আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন— খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারলো না, ছাড় না দিলে বিয়ে টিকে না— এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।

শবনম ফারিয়া আরও বলেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন— বা*ভা*তা*রি, কত নম্বর বিয়ে, এইটা কদিন টিকবে দেখব, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।

Mahfuzur Rahman

Publisher & Editor