শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’, যা বললেন কিং খানের আইনজীবীরা

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ নভেম্বর ২০২৬ | ২৮

বলি বাদশাহ শাহরুখ খান ও ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে। সেই ভিডিওটি প্রকাশ করে ইনফ্লুয়েনসার সুভিজ্ঞা শর্মা দাবি করেছেন— অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলছেন। এ নিয়ে মন্তব্যের জেরে শাহরুখ তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও দাবি করেন সুভিজ্ঞা। সেই ভিডিও ঘিরে বিতর্কে এবার মুখ খুললেন কিং খানের আইনজীবীরা।

সামাজিক মাধ্যম সূত্রে জানা গেছে, সুবিজ্ঞ শর্মাকে মানহানির নোটিশ পাঠিয়েছেন বলিউড বাদশাহ। কিন্তু সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন শাহরুখ খানের আইনজীবীরা। সম্প্রতি খবর ছড়িয়েছে, এক নেটপ্রভাবীকে নাকি আইনি নোটিশ পাঠিয়েছেন বাদশাহ। কিন্তু সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন তার আইনজীবীরা।

শাহরুখের আইনি সংস্থা হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস একটি বিবৃতি দিয়ে গোটা বিষয়টি স্পষ্ট করেছে। তাদের দাবি, শাহরুখ খানের নাম করে ২৩ নভেম্বর যে আইনি নোটিশটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি ভুয়া। সংস্থার তরফে বলা হয়েছে— শাহরুখ খানের অনুমোদিত আইনজীবী হিসাবে আমরা স্পষ্ট জানাচ্ছি, এ নোটিশ তিনি নিজে বা তার হয়ে কেউ জারি করেননি। আমাদেরসহ আইনজীবী বা আইনি সংস্থাকে এমন কোনো নোটিশ পাঠানোর নির্দেশই দেননি অভিনেতা।

শুধু তাই নয়, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমকেও সতর্ক করেছেন শাহরুখ খানের আইনজীবীরা। কোনো খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অভিনেতার নামে ভুল তথ্য ছড়িয়ে থাকলে তা সংশোধন করে নেওয়া অথবা সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে। 

আইনজীবীদের বক্তব্য, খবর প্রকাশের আগে তথ্য যাচাই করুন। শাহরুখ খানের নামে এ নোটিশের যেসব ভুল তথ্য ছড়ানো হয়েছে, সেগুলো সংশোধন করুন অথবা সরিয়ে দিন।

উল্লেখ্য, আলোচিত সেই ভিডিওটিতে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরুর কথোপকথনের পাশাপাশি অনন্তের সঙ্গে শাহরুখের আলাপের দৃশ্যও ছিল। সেই ভিডিওটি দেখে সুভিজ্ঞার ধারণা— অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলেছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে কথোপকথনের কোনো অডিও ছিল না। এরপর সুভিজ্ঞার এ ব্যাখ্যা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। এরপরই এক প্রতিক্রিয়ায় শাহরুখের আইনি প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস জানায়, সুভিজ্ঞার দাবি ভুল ও বিভ্রান্তিকর। 

Mahfuzur Rahman

Publisher & Editor