রবিবার, ০১ নভেম্বর ২০২৬

লেমন রাইসের রেসিপি

প্রকাশিত: ০৬:১৫, ০১ নভেম্বর ২০২৬ | ৪

উপকরণ
পোলাওয়ের সেদ্ধ চাল: ৫০০ গ্রাম

সয়াবিন তেল: আধা কাপ

লেবুর রস: ৪ টেবিল চামচ

লেমন রাইন্ড: ২ টেবিল চামচ

কাঁচা মরিচ: ৬-৭টা

বুটের ডাল: ২ টেবিল চামচ

মাষ কলাইয়ের ডাল: ২ টেবিল চামচ

চিনি: ১ চা-চামচ

কাজুবাদাম: আধা কাপ

শুকনা মরিচ: ৬টা

কারিপাতা: ১ মুঠো

হলুদগুঁড়া: ১ চা-চামচ

কালো শর্ষে: ১ চা-চামচ

আদাকুচি: ১ টেবিল চামচ

প্রণালি
পোলাওয়ের চাল লবণ দিয়ে ঝরঝরা ভাত রান্না করে ঠান্ডা করে রাখতে হবে।

একটি ছড়ানো পাত্রে তেল গরম করে শুকনা মরিচের ফোড়ন দিয়ে শর্ষে দিতে হবে।

শর্ষে ফুটতে শুরু করলে বুটের ডাল ধুয়ে ঝরিয়ে নিয়ে দিতে হবে।

একটু পর কাজুবাদাম, আদাকুচি ও কারিপাতা দিন।

ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

৩-৪ মিনিট দমে রেখে লেমন রাইন্ড ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

এই রান্না কারিপাতা ছাড়াও করা যাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor