বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গ্রেটার বিংহ্যামটন স্পোর্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৫ অক্টোবর

প্রকাশিত: ১৬:০৩, ২১ অক্টোবর ২০২৬ | ৪৫

বিংহ্যামটন, নিউইয়র্ক: গ্রেটার বিংহ্যামটন স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর, রোববার। ফাইনালে মুখোমুখি হবে এন্টার গ্রুপ ও দেশি হালাল বাজার।

ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। খেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের এন্ডিকট এলাকার মার্সেরু পার্কে (Mersereau Park)।

২০২৪ সালে প্রতিষ্ঠিত গ্রেটার বিংহ্যামটন স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ফাইনালে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগ করতে দর্শকদের উপস্থিত থাকার প্রত্যাশা করছেন আয়োজকেরা।


ম্যাচের তথ্য

    •    প্রতিযোগিতা: গ্রেটার বিংহ্যামটন স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬
    •    ফাইনাল: এন্টার গ্রুপ বনাম দেশি হালাল বাজার
    •    তারিখ: ২৫ অক্টোবর ২০২৬, রোববার
    •    সময়: দুপুর ২টা ১৫ মিনিট
    •    স্থান: মার্সেরু পার্ক, এন্ডিকট।
 

Mahfuzur Rahman

Publisher & Editor