আমাদের গ্রামে বসে
শনি বুধ হাট,
প্রতি হাটে ওঠে ধান
তিল তিসি পাট।
মাছ গোশ তরকারি
লাউ লাল শাক,
গুড় মুড়ি খেলে কেউ
গলাবে না নাক।
হাট থেকে কিনে চাল
কুমড়োর বড়ি,
টমেটোতে ছোট মাছে
খাও চচ্চড়ি।
পেতে পারো মাছ আরো
পাবদা কই বোল,
রুই কাতলা মৃগেল
তেলাপিয়া শোল।
Publisher & Editor