সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

প্রকাশিত: ০৭:০৩, ১২ অক্টোবর ২০২৬ | ১৬

রাশিয়া ও ইউক্রেন তাৎক্ষণিকভাবে একে অপরের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১১ অক্টোবর) ডোনাল্ড ট্রাম্প 'ট্রুথ সোশ্যালে লেখেন, ‘তাত্ক্ষণিকভাবে কার্যকর হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি বলবৎ হয়েছে। উভয়পক্ষই এতে সম্মত হয়েছে। কেউ এটি ভাঙবেন না।’ঘড়ি কিনুন

তবে ক্রেমলিনের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্পের এই ঘোষণার পরও রুশ বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

আসন্ন শীত মৌসুমের ঠিক মুখে উভয়পক্ষের মধ্যে এ ধরনের একটি সীমিত যুদ্ধবিরতির বার্তা নতুন আশা জাগালেও, মস্কো প্রকৃতপক্ষে হামলা বন্ধে সম্মত হয়েছে কি না তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। শীতকালে বিদ্যুৎ কেন্দ্র ও হিটিং সিস্টেমগুলোতে হামলা চললে ইউক্রেনের লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েন।

তবে এই চুক্তির শর্তাবলী, মেয়াদ কিংবা এটি কীভাবে তদারকি বা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি।

ট্রাম্পের এই ঘোষণায় শুরুতেই বিস্ময় প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি জানান, এমন যুদ্ধবিরতির খবর তার জানা ছিল না এবং এটি তার জন্য একটি নতুন খবর। তবে রাশিয়া সম্মত হলে ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত বলে জানান তিনি।সংবাদ পড়ুন

টেলিগ্রামের এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন যুদ্ধবিরতি সমর্থন করে এবং রাশিয়াও এটি সমর্থন করা অত্যন্ত জরুরি। আমরা মার্কিন পক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি।’

তিনি আরও পুনর্ব্যক্ত করেন যে, ‘রাশিয়া যদি ইউক্রেনের শক্তি অবকাঠামোয় আঘাত না করে, তবে কিয়েভও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে পাল্টা আক্রমণ চালানো বন্ধ রাখবে।’ সূত্র: গালফ নিউজ

Mahfuzur Rahman

Publisher & Editor