মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাপলা দিয়ে চিংড়ির তরকারির রেসিপি

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮

উপকরণ
শাপলার ডাঁটি: ৫০০ গ্রাম

ছোট চিংড়ি: ২০০ গ্রাম

পেঁয়াজকুচি: ১ কাপ

হলুদগুঁড়া: আধা চা-চামচ

মরিচগুঁড়া: আধা চা-চামচ

ধনেগুঁড়া: ১ চা-চামচ

জিরাগুঁড়া: ১ চা-চামচ

লবণ: স্বাদমতো

তেল: ৩-৪ টেবিল চামচ

কাঁচা মরিচ: ৩-৪টি

প্রণালি
প্রথমে শাপলার ডাঁটির আঁশ ছাড়িয়ে সমান আকারে কেটে নিন।

অল্প লবণ মেখে একটি স্ট্রেইনারে ১০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়।

চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন।

সামান্য লবণ মেখে আলাদা করে রাখুন।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিন।

পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ও জিরাগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে শাপলা দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে দিন।

আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই, শাপলা থেকেই পর্যাপ্ত পানি বের হবে।

শাপলা নরম ও প্রায় সেদ্ধ হয়ে এলে চিংড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন।

এরপর ১০-১২ মিনিটের মতো রান্না করুন।

ঝোল ঝোল রাখতে চাইলে কিছুটা পানি থাকতেই নামিয়ে নিন।

নয়তো ঝোল শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor