বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

প্রকাশিত: ০৭:৩৮, ৩০ জুলাই ২০২৬ | ১২

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। 

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর সাম্প্রতিক এক বিশ্লেষণেও একই ধরনের চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ইতোমধ্যেই কমে যাওয়া প্যাট্রিয়ট এবং থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত শেষ হয়ে আসছে।

বিশ্লেষণটিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে এই সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তবে অস্ত্রের এই চরম ঘাটতি ঐ অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে আরও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেবে। সূত্র: মিডল ইস্ট আই 

Mahfuzur Rahman

Publisher & Editor