রবিবার, ২৮ জুন ২০২৬

নারকেলবাটা দিয়ে শজনেডাঁটা খেয়েছেন? রেসিপি দেখুন

প্রকাশিত: ০৭:১৫, ২৮ জুন ২০২৬ |

উপকরণ
শজনেডাঁটা ২৫০ গ্রাম

শর্ষে তেল আধা কাপ

গোটা শর্ষে আধা চা-চামচ

নারকেলবাটা আধা কাপ

শর্ষেবাটা ১ চা-চামচ

হলুদগুঁড়া ১ চা-চামচ

মরিচগুঁড়া ১ চা-চামচ

আদাবাটা ১ চা-চামচ

লবণ স্বাদমতো।

প্রণালি
শজনেডাঁটা আঁশ ছাড়িয়ে এক আঙুল পরিমাণ আকারে কেটে ধুয়ে রাখুন।

কড়াইয়ে তেল দিয়ে গোটা শর্ষে ফোড়ন দিয়ে একে একে বাকি সব উপকরণ দিয়ে হালকা ভেজে নিন।

পরিমাণমতো পানি দিয়ে কষিয়ে নিন।

শজনেডাঁটাগুলো দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রান্না করুন।

মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor