শনিবার, ২৭ জুন ২০২৬

স্বপ্নফুল

প্রকাশিত: ০২:৪৫, ২৭ জুন ২০২৬ |

স্বাধীনতা আজ আমাদের

সকল সুখের মূল

স্বাধীনতা চোখের পাতায়

ফোটায় স্বপ্নফুল।

 
স্বাধীন দেশের মুক্ত হাওয়ায়

মনের ডানা মেলি

সকালবেলা ইশকুলে যাই

বিকেলবেলা খেলি।
 

বাংলা আমার মাতৃভূমি

মুক্ত স্বাধীন মাটি

সবুজ ঘাসের মাঠগুলো সব

মায়ার শীতল পাটি।
 

ভাবছ বুঝি স্বাধীনতা

এমনি এসেছে?

মুক্তিসেনার রক্তে এদেশ

ন’মাস ভেসেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor