বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাঁচাগোল্লার রেসিপি

প্রকাশিত: ০৩:১২, ২৫ জুন ২০২৬ | ১০

উপকরণ
ছানা: ১ কাপ

গুঁড়া চিনি: আধা কাপ

পানি: ২ টেবিল চামচ

এলাচিগুঁড়া: সিকি চা-চামচ

ঘি: আধা চা-চামচ

মাওয়া: প্রয়োজনমতো

প্রণালি
প্রথমে ছানা, এলাচিগুঁড়া ও চিনি মসৃণ করে মেখে নিতে হবে।

তারপর প্যানে ঘি গলিয়ে তাতে মাখানো ছানা দিয়ে অনবরত নাড়তে হবে, পাত্রে যেন লেগে না যায়।

অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে ছানা নাড়তে নাড়তে যখন মোটামুটি শুকিয়ে আসবে (একদম শুকানো যাবে না, নরম থাকবে), তখন নামিয়ে নিন।

অল্প ঠান্ডা করে তা থেকে অল্প অল্প করে ছানা নিয়ে বলের আকারে তৈরি করে মাওয়ায় গড়িয়ে নিতে হবে।

পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor