বুধবার, ২৪ জুন ২০২৬

ষড়ঋতুর আলপনা

প্রকাশিত: ০৩:০৮, ২৪ জুন ২০২৬ |

ছয়টি ঋতু নকশা এঁকে

মায়ের আঁচল পাড়ে,

রূপের আভা গায়ে মেখে

ঘোরে সবার দ্বারে।
 

তপ্ত রোদে রুক্ষ সাজে

গ্রীষ্ম আসে আগে,

বর্ষা নামে রিমঝিমিয়ে

কদম ফোটে বাগে।
 

নীল আকাশে মেঘের ভেলায়

শরৎ ওঠে হেসে,

শিউলি ফুলের সুবাস ছড়ায়

বাংলা মায়ের দেশে।
 

হেমন্তকাল সোনার চেলী

ছড়ায় ধানের ক্ষেতে,

নতুন ধানের গন্ধে আহা

মনটা থাকে মেতে।
 

হাড়-কাঁপানো হিমেল হাওয়ায়

আসে শীতের বুড়ি,

বসন্তকাল মেলে ধরে

রঙিন ফুলের কুঁড়ি।

Mahfuzur Rahman

Publisher & Editor