বুধবার, ২৪ জুন ২০২৬

বাড়িতে থাকা মসলা দিয়ে যেভাবে মলা মাছের চচ্চড়ি রাঁধবেন

প্রকাশিত: ০৩:০৫, ২৪ জুন ২০২৬ |

উপকরণ
মলা মাছ ২৫০ গ্রাম

পেঁয়াজের কুচি ২-৩টি

কাঁচা মরিচ ৭–৮টি (ফাটা)

হলুদগুঁড়া আধা চা-চামচ

লাল মরিচগুঁড়া ১ চা-চামচ

ধনেগুঁড়া আধা চা-চামচ

লবণ স্বাদমতো

রসুনবাটা ১ চা-চামচ

শর্ষের তেল ৩-৪ টেবিল চামচ।

প্রণালি
২–৩টি কাঁচা মরিচ আর ১ টেবিল চামচ শর্ষের তেল আলাদা করে রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

২-৩ মিনিট ভালোভাবে মাখলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে স্বাদ বাড়াবে।

এভাবে ১০ মিনিট ঢেকে রেখে দিন।

কড়াইতে ১ টেবিল চামচ শর্ষের তেল গরম করুন। পুরো মাখানো মিশ্রণ একসঙ্গে কড়াইতে ঢেলে দিন।

ঢেকে অল্প আঁচে রান্না করুন। মাঝেমধ্যে হালকা নেড়ে দিন—মাছ যেন ভেঙে না যায়, তা খেয়াল রাখুন।

আলাদা করে পানি দেওয়ার দরকার নেই (পেঁয়াজ থেকেই পানি বের হবে)।

তেল ওপরে উঠে এলে বাকি কাঁচা মরিচ দিন।

চাইলে শেষে ১ চা-চামচ কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor