শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নিউইয়র্ক পূজা এসোসিয়েশনের বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশিত: ০৯:১৪, ২৪ এপ্রিল ২০২৬ | ১২

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক পূজা এসোসিয়েশনের বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এবং হোলি উৎসব। সম্প্রতি লং আইল্যান্ডের গ্লেন ওক ভিলেজ কমিউনিটি হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিরায়ত বাঙালী রসনা বিলাসে বাংলা নববর্ষ এবং হোলি উৎসব এর আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পূজা এসোসিয়েশনের চেয়ারপারসন অরুণ ঘোষ এবং সদস্য অঞ্জন মিত্র, তপন দাশ, বিশ্বজিৎ চক্রবর্তী, পরিমল দত্ত, প্রেম বাগচি, অনসূয়া চক্রবর্তী, গীতা দে, নন্দিনি দত্ত, স্বাতী চক্রবর্তী, সোমা দে, রাজা শেরপা, কল্যানী রোজা, পূজা ব্যানার্জি সহ প্রমূখ সদস্য। শুভানূধ্যায়ীদের মধ্যে সেলিব্রিটি টিভি প্রেজেন্টার দিমা নেফারতিতি এবং দুই বাংলার আরো সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য, নিউ ইয়র্ক পূজা এসোসিয়েশন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর সংগঠনটি দূর্গা পূজা, বাৎসরিক বনভোজন, বাংলা নববর্ষ এবং হোলি উৎসব এর আয়োজন করে প্রবাসে বাঙালী সংস্কৃতির প্রচার ও প্রসারে ভূমিকা রাখে।

Mahfuzur Rahman

Publisher & Editor