শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাহিদ রানার চোট নিয়ে এলো স্বস্তির খবর

প্রকাশিত: ০৯:২৭, ২৪ এপ্রিল ২০২৬ |

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন এই পেসার। জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান নাহিদ। তবে সেই চোট নিয়ে মিলেছে স্বস্তির খবর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় সীমানার বিজ্ঞাপনী বোর্ডের একটি পেরেকে লেগে ডান হাত ছিলে যায় নাহিদ রানার। তাৎক্ষণিকভাবে হাতে ব্যান্ডেজ করা হয়। তবে সৌভাগ্যজনকভাবে সেলাইয়ের প্রয়োজন পড়েনি।

নাহিদ রানার হাতে ব্যান্ডেজ কেন

নাহিদের চোটের সবশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট গুরুতর নয়। আগামী দু-এক দিনের মধ্যেই আবার বোলিং শুরু করতে পারবেন। যা সমর্থকদের মতো নাহিদ রানার জন্যও বেশ স্বস্তির খবরই বটে। 

পুরো সিরিজেই নিউজিল্যান্ডের ব্যাটারদের গতি দিয়ে অস্বস্তিতে ফেলেছেন নাহিদ। তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতেই নেন ৫ উইকেট।

Mahfuzur Rahman

Publisher & Editor