রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সয়া সসে স্টিম হাঁসের রেসিপি

প্রকাশিত: ০৭:১৫, ০৫ এপ্রিল ২০২৬ | ১০

উপকরণ

পুরো হাঁস: ১টি (আস্ত)

গোলমরিচগুঁড়া: ১ চা-চামচ

লবণ: অল্প

হালকা সয়া সস: ৪ টেবিল চামচ

ডার্ক সয়া সস: ১ টেবিল চামচ

অয়েস্টার সস: ২ টেবিল চামচ

চিনি: ১ টেবিল চামচ

তিলের তেল: ১ চা-চামচ

আদা: ১০-১২ টুকরা

রসুন: ৬-৮ কোয়া

পেঁয়াজপাতা: ৩-৪টি

পানি বা হাঁসের স্টক: আধা কাপ।

প্রণালি

হাঁস পরিষ্কার করে হালকা লবণ ও গোলমরিচ মেখে ১৫ মিনিট রাখুন। একটি বাটিতে সয়া সস, অয়েস্টার সস, চিনি ও তিলের তেল মিশিয়ে হাঁসের গায়ে ও ভেতরে ভালোভাবে লাগান। ভেতরে আদা, রসুন ও পেঁয়াজপাতা দিন। কমপক্ষে দুই ঘণ্টা ম্যারিনেট করুন। স্টিমারে পানি ফুটিয়ে তার মধ্যে একটি হিটপ্রুফ পাত্রে হাঁসটি নিন। হিটপ্রুফ পাত্রে পানি বা হাঁসের স্টক দিন। ঢেকে মাঝারি আঁচে ১-২ ঘণ্টা স্টিম করুন। সস আলাদা করে জ্বাল দিয়ে ঘন করে হাঁসের ওপর ঢেলে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor