রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ

প্রকাশিত: ০৭:০৬, ০৫ এপ্রিল ২০২৬ |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজ রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঁচ সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেয়।

কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা।

জাতীয় ক্রীড়া পরিষদে এই রিপোর্ট জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

একেএম আসাদুজ্জামান বলেছেন, আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত শেষ করে, রিপোর্ট জমা দেওয়ার জন্য এসেছিলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাতে যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছি সুন্দরভাবে চেষ্টা করেছি কাজ করার। আমরা কাউকে অভিযুক্ত না করে, নিরপেক্ষভাবে নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সে সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা কাউকে অভিযুক্ত করি নাই। আমরা নিরপেক্ষভাবে ইলেকশনের ডিক্লারেশন সম্বন্ধে আলোচনা করে, ইলেকশন ডেটার মন্তব্য করেছি।

এক প্রশ্নের জবাবে একেএম আসাদুজ্জামান বলেন, আমরা সুপারিশ করেছি কিছু। আপনারা দেখে নিয়েন। আছে, আছে (কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট) সুপারিশ আমরা করেছি। যেটা উনাদের মনে ধরলে হয়তো উনারা...(কাজে লাগাবেন)।

Mahfuzur Rahman

Publisher & Editor