শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভুনা হাঁসের মাংসের রেসিপি

প্রকাশিত: ০৭:১৭, ০৪ এপ্রিল ২০২৬ |

উপকরণ

হাঁসের মাংস: ১ কেজি (কেটে নেওয়া)

লবণ: স্বাদমতো

হলুদগুঁড়া: ১ চা–চামচ

মরিচগুঁড়া: ১ থেকে দেড় চা-চামচ

পেঁয়াজবাটা: ৩ টেবিল চামচ

আদাবাটা: ২ চা-চামচ

রসুনবাটা ২ চা-চামচ

শর্ষের তেল: আধা কাপ

তেজপাতা: ২টি

দারুচিনি: ১ টুকরা

এলাচি: ৩-৪টি

পেঁয়াজকুচি: ৪-৫টি

ধনেগুঁড়া: ১ চা-চামচ

জিরাগুঁড়া: ১ চা-চামচ

কাঁচা মরিচ: ৬-৮টি (চেরা)

পানি: প্রয়োজনমতো

মটরশুঁটি: আধা কাপ (ঐচ্ছিক)

গরমমসলার গুঁড়া: আধা চা-চামচ।

প্রণালি

হাঁসের মাংসের সঙ্গে লবণ, হলুদ, মরিচগুঁড়া, আদা, রসুন ও পেঁয়াজবাটা মেখে অন্তত এক ঘণ্টা রেখে দিন। কড়াইয়ে শর্ষের তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচি দিন। পেঁয়াজকুচি দিয়ে ভালোভাবে লালচে করে ভাজুন। এবার ম্যারিনেট করা হাঁসের মাংস দিয়ে মাঝারি আঁচে কষান, যতক্ষণ না তেল ছাড়ে। ধনে ও জিরাগুঁড়া, কাঁচা মরিচ যোগ করে আবার কষান। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন এবং কম আঁচে হাঁস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে মটরশুঁটি ও গরমমসলার গুঁড়া দিয়ে পাঁচ মিনিট দমে রাখুন।

Mahfuzur Rahman

Publisher & Editor