শুক্রবার, ২০ মার্চ ২০২৬

‘রণবীর সিং এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন’

প্রকাশিত: ০৬:৪৭, ২০ মার্চ ২০২৬ |

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের নতুন সিনেমা ধুরান্ধর: দ্য রিভেঞ্জ। দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র জগতের বড় বড় তারকারাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ছবিটির পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ছবিতে রণবীর সিংয়ের অভিনয় দেখে অভিভূত জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ভারতীয় দর্শকদের জন্য এমন একটি সিনেমা উপহার দেওয়ার জন্য পুরো টিমকে স্যালুট। রণবীর পর্দায় স্রেফ মুগ্ধ করার মতো নন, তিনি অভিনয় নিয়ে যেন এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন।

পরিচালক আদিত্য ধর-এর দূরদৃষ্টির প্রশংসা করে এনটিআর বলেন, ‘এরকম সাহসী সিনেমা নির্মাণ করতে অনেক দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়।

আদিত্য স্যার প্রতিটি ফ্রেমকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।’ সিনেমার আবহ সংগীত নিয়ে শাশ্বত সাচদেবের বিশেষ প্রশংসা করেছেন অভিনেতা। তার মতে, সংগীত প্রতিটি দৃশ্যকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor