পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীর টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে নতুন রেকর্ড গড়েছেন। মাত্র ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে তিনি পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন।
বৃহস্পতিবার ন্যাশনার টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর ম্যাচে সিয়ালকোটের হয়ে খেলতে নেমে তিনি এই রেকর্ড গড়েন। শিয়ালকোট ও লাহোর ব্লুজের ম্যাচটি অনুষ্ঠিত হয় ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে।
ম্যাচে আগে ব্যাট করে সিয়ালকোট ২১১ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে লাহোর ব্লুজ। এরপর উসামা মিরের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় দলটি। ফলে ১১০ রানের বড় জয় পায় সিয়ালকোট।
মিরের বোলিং ফিগার ৬ উইকেট ৮ রান, যা এখন পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা। এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক পেসার সোহাইল তানভিরের দখলে। তিনি ২০০৮ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটেও উসামা মিরের এই স্পেল সেরা বোলিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে।
দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন পাকিস্তানি এই স্পিনার।
Publisher & Editor