বুধবার, ১১ মার্চ ২০২৬

নারকেল দুধে মুরগির আস্ত রোস্টের রেসিপি

প্রকাশিত: ০৭:০১, ১১ মার্চ ২০২৬ |

উপকরণ

মুরগি ১টি

জর্দার রং ১ চা-চামচ

লবণ পরিমাণমতো

তেল ৪ টেবিল চামচ

গরমমসলার গুঁড়া ১ চা-চামচ

জয়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা- চামচ

মরিচগুঁড়া আধা চা-চামচ

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা দেড় চা-চামচ

এলাচি, দারুচিনি

তেজপাতা ৫-৬টি

বাদামবাটা ১ টেবিল চামচ

নারকেলের দুধ আধা কাপ

বেরেস্তাবাটা ১ চা-চামচ

ঘি ২ টেবিল চামচ

প্রণালি

আস্ত মুরগি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

সামান্য জর্দার রং ও লবণ মেখে আস্ত মুরগি হালকা ভেজে নেবেন।

ভাজা তেলে সব গুঁড়া ও বাটা মসলা, বাদামবাটা, গরমমসলা কষিয়ে মুরগি ও নারকেলের দুধ দিয়ে ঢেকে দিন।

মুরগি সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে ভাজা বেরেস্তা ও ঘি দিয়ে ২-৩ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন।

Mahfuzur Rahman

Publisher & Editor