শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আলুর স্যুপের রেসিপি

প্রকাশিত: ০৭:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |

উপকরণ
আলু: ৫০০ গ্রাম (মাঝারি চৌকো করে কাটা)

তেল: ১ টেবিল চামচ

মাখন: ২ টেবিল চামচ

পেঁয়াজকুচি: দেড় টেবিল চামচ

রসুনকুচি: আধা চা-চামচ

ময়দা: ১ টেবিল চামচ

গরম পানি: ৫০০ মিলিলিটার (২ কাপ)

তরল দুধ: ২৫০ মিলিলিটার (১ কাপ)

লবণ: ১ চা-চামচ

কালো গোলমরিচগুঁড়া: সিকি চা-চামচ

সাদা গোলমরিচগুঁড়া: সিকি চা-চামচ

শুকনা রোজমেরি: ১ চিমটি

চিলি ফ্লেক্স: ১ চিমটি

ক্রিম: ৬০ গ্রাম বা সিকি কাপ

চিজ: ৩০ গ্রাম

প্রণালি
শুকনা হাঁড়িতে তেল ও মাখন দিন। আঁচ থাকবে অল্প।

গরম হলে পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে স্বচ্ছ না হওয়া পর্যন্ত ভাজুন।

ময়দা দিন, বাদামি সুগন্ধ ছড়ানো পর্যন্ত ভাজুন।

এ পর্যায়ে গরম পানি ও তরল দুধ ঢেলে মাঝারি আঁচে নেড়ে মিশাতে হবে।

ফুটে উঠলে আলু, লবণ, কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ দিন।

মৃদু আঁচে ঢেকে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত।

চুলা থেকে নামিয়ে মিশ্রণটিকে মসৃণভাবে ব্লেন্ড করে নিন।

একই হাঁড়ি আবার চুলায় দিয়ে ক্রিম, চিজ, রোজমেরি, চিলি ফ্লেক্স দিয়ে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন।

অপেক্ষা করুন ফুটে ওঠা পর্যন্ত। আলুর ধরন ও চুলার তাপমাত্রার পার্থক্যে তরলের পরিমাণ সমন্বয় করে নিতে হবে।

পরিবেশন টিপস
চুলা থেকে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন। আগে থেকে তেলে ভেজে রাখা কয়েক টুকরা ছোট পাউরুটির টোস্ট (খুটোঁ) ও কুচি পেঁয়াজপাতা স্যুপের ওপর ছড়িয়ে দিন।

Mahfuzur Rahman

Publisher & Editor