শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘আমিও আইয়ুব বাচ্চুর ভক্ত, তার গান আমার পছন্দের’, বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |

বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে অনন্য এক নাম আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতির অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান—একুশে পদকে ভূষিত হলেন এই গিটার কিংবদন্তি।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা-র হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদক গ্রহণের পর আবেগাপ্লুত চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে এই সম্মান পেয়ে নিঃসন্দেহে আরো বেশি খুশি হতেন।

পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় উঠে আসে অতীতের স্মৃতি।’ 
তিনি জানান, জীবদ্দশায় আইয়ুব বাচ্চু বিভিন্ন রাজনৈতিক আয়োজনে গান পরিবেশন করেছেন এবং সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে তার পরিচয় ছিল।

চন্দনার ভাষ্য, তিনি প্রধানমন্ত্রীর কাছে বলেন—আইয়ুব বাচ্চু তাকে পছন্দ করতেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও তার ভক্ত, তার গান আমার পছন্দের।

পদকপ্রাপ্তির পর ব্যান্ড এলআরবি-এর অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, এই সম্মান কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; এটি আইয়ুব বাচ্চুর আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার প্রতিফলন।

Mahfuzur Rahman

Publisher & Editor