বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

লোকটা আজব

প্রকাশিত: ০৭:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ |

লোকটা কাঁদে এবং হাসে

নানা রকম সাউন্ডে,

রোজ সকালে ওজন মাপে

কেজি নয় রে পাউন্ডে।

কর্ম নাই তাই দিনভর থাকে

অলিগলি রাউন্ডে,

রাত্রি হলে শুয়ে পড়ে

কোনো খোলা গ্রাউন্ডে।
 

খিদে পেলে পানি খাবে

গ্যালনে নয় আউন্সে,

লোকটার নাকি চাকরি ছিল

বিমানবন্দর লাউঞ্জে।

শখের বশে ক্রিকেট খেলে

বলের একটা বাউন্সে,

ফাটল মাথা সাথে গেল

যে চাকরিটা লাউঞ্জে।

Mahfuzur Rahman

Publisher & Editor