শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শীতের দিনে রাঁধুন লেমন রাইস, রেসিপি জেনে নিন

প্রকাশিত: ০৬:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ |

উপকরণ
কাঠবাদাম: আধা কাপ

লেবুর রস: ৩ টেবিল চামচ

লেমন জেস্ট: ২ চা-চামচ

বাসমতী চাল: ১ কাপ

চিকেন স্টক: পৌনে দুই কাপ

পেঁয়াজ কুচি: সোয়া কাপ

এলাচগুঁড়া: আধা চা-চামচ

জয়ফলের গুঁড়া: সোয়া চা-চামচ

মাখন বা মার্জারিন: ১ টেবিল চামচ

পানি: পৌনে এক কাপ

কিশমিশ: সোয়া কাপ

মটরশুঁটি দানা: ১ কাপ

মধু: ২ টেবিল চামচ (ইচ্ছা)

প্রণালি
শুকনো তাওয়ায় সামান্য মাখন ব্রাশ করে কাঠবাদামগুলো সোনালি করে টেলে নিন, যেন পুড়ে না যায়।

ডাবল বয়লার প্রস্তুত করুন। একটা বড় ছড়ানো হাঁড়িতে পানি দিয়ে তার ওপরে আরেকটি অপেক্ষাকৃত ছোট হাঁড়ি বসান। এটাকেই ডাবল বয়লার বলে।

এবার ছোট হাঁড়িতে বাদাম, লেবুর রস, চাল, চিকেন স্টক, পেঁয়াজ কুচি, মধু, এলাচি ও জয়ফল গুঁড়া এবং মাখন বা মার্জারিন দিয়ে ঢেকে ৩০ মিনিট রান্না করুন মাঝারি আঁচে।

মটরশুঁটিগুলো অন্য পাত্রে ফুটন্ত পানিতে দিয়ে ২ মিনিট সেদ্ধ করে নিন। ঢাকনা ছাড়া সেদ্ধ করলে মটরশুঁটির রং সুন্দর থাকবে।

মটরশুঁটি ও কিশমিশের পানি ঝরিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে দিন।

লেমন রাইস আরও ১০ থেকে ১৫ মিনিট দমে রেখে একেবারে ঝরঝরে হলে নামিয়ে নিন।

গরম-গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor