রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

শীতে বানান গরম গরম সি ফুড স্টু, দেখুন রেসিপি

প্রকাশিত: ০২:২৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ |

উপকরণ
সয়াবিন বা অলিভ অয়েল: ২ চা-চামচ

কচি পেঁয়াজপাতা কুচি: গোটা ১টি

লাল ক্যাপসিকাম: মাঝারি ১টি

রসুন: ২ কোয়া (থেঁতলে নেওয়া)

টমেটো কুচি: দেড় কাপ

ফিশ স্টক: ২ কাপ

জাফরান (ইচ্ছা): আধা চা-চামচ

ভাজা শুকনা মরিচগুঁড়া: আধা চা-চামচ

যেকোনো ফিশ ফিলে (চামড়া ছাড়ানো ১ ইঞ্চি টুকরা করে কাটা): দেড় কাপ

মটরশুঁটি দানা: ১ কাপ

খোসা ছাড়ানো মাঝারি চিংড়ি: ১ কাপ

বেবি স্কুইড (ইচ্ছা): ১ কাপ

বেবি অক্টোপাস (ইচ্ছা): আধা কাপ

লেমন জেস্ট: ২ চা-চামচ

ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

লবণ: স্বাদমতো

প্রণালি
প্যানে তেল গরম করে পেঁয়াজপাতা এবং ক্যাপসিকামের টুকরাগুলো মাঝারি আঁচে ভেজে নিন।

২ মিনিট পর রসুন কুচি দিয়ে ভাজুন।

টমেটো, মটরশুঁটি, ফিশ স্টক ও জাফরান দিয়ে মৃদু আঁচে ১৫ মিনিট রান্না করুন ঢাকনা ছাড়া।

মাছ, চিংড়ি, অক্টোপাস ও স্কুইড দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করুন।

লবণ ও ধনেপাতা দিয়ে আরও ২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor