রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে তুষারের অনুরোধ

প্রকাশিত: ০২:১৬, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০

এবারের একুশে পদক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা, সমালোচনা। সাহিত্যে এবার একুশে পদক দেওয়া হয়নি। এই নিয়ে কম কথা হয়নি। তবে এরই মাঝে সাবেক উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

যেখানে তিনি ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার অনুরোধ জানিয়েছেন। 
ফেসবুকে দেওয়া ওই পোস্টকে সিরিয়াস পোস্ট উল্লেখ করে আব্দুন নূর তুষার বলেন, সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।
 
সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সোচ্চার হলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা অক্ষরে তিনি লিখতে পারেন না। বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সময়েই তিনি কটাক্ষের মুখে পড়েন। এবার আব্দুন নূর তুষার ঠিক এই বিষয়টি নিয়েই তাকে কেন্দ্র করে ফেসবুকে লিখলেন।
 
এদিকে  কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬।

Mahfuzur Rahman

Publisher & Editor